জয়দেবপুর বাজারের ফুটপাত হকার মুক্ত: স্বস্তিতে পথচারী

0
160
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: জয়দেবপুর বাজার ফুটপাত হকার মুক্ত করলেন গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ। দীর্ঘদিন ধরে চাঁদাবাজ সিন্ডিকেট বাজারের ফুটপাত দখল করে দোকান বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। ফুটপাত হকারদের দখলে থাকায় বাধ্য হয়ে পথচারীদের পরিবহন চলাচলের রাস্তা ব্যবহার করতে হত। এতে যেমন যানযটের সৃষ্টি হত এর পাশাপাশি প্রতিদিনই ছোট বড় কোন না কোন দূর্ঘটনা ঘটতো। সম্প্রতি গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের ভূমিকায় জয়দেবপুর বাজার থেকে চাঁদাবাজদের হটিয়ে ফুটপাত হকার মুক্ত করলেন। এঘটনায় যেমন প্রশংসা কুড়িয়েছেন পুলিশ বাহিনী তবে অনেকে শঙ্কা করছেন এটি যেন লোক দেখানো না হয়ে স্থায়ীভাবে থাকে। পুলিশ চাইলে সমাজকে ভালো কিছু দিতে পারে এটা তার উজ্জ্বল প্রমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here