টঙ্গীতে গাসিক নবনির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলকে সংবর্ধনা

0
158
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেলকে এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে ঈদগাহ রোডে এ সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় নির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন, আলহাজ্ব ইউসুফ পাঠান, মোক্তার হোসেন সোহেল, সাইফুল ইসলাম বাবু,কামরুজ্জামান খান সুমন, আলহাজ্ব গিয়াস উদ্দিন ফকির, সৈয়দ জাকির হোসেন, মাঈন উদ্দিন পাটোয়ারী,সাজ্জাদ নাদিম সাজু, সম্রাট শাহ, মনির হোসেন, নাসির মন্ডল ও আতিক হাসান অনিক। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here