টঙ্গীতে ছাত্রশিবিরের সাথী ও সদস্যদের ইফতার মাহফিল

0
119
728×90 Banner

স্টাফ রিপোর্টার: ছাত্রশিবিরের সাথী ও সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা শাখা।
মঙ্গলবার (৩ মার্চ) মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলটি টঙ্গীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মহানগর যুব বিষয়ক সম্পাদক নেয়ামত উল্লাহ শাকের, ৪৮ নং ওয়ার্ড আমির ফখরুল আলম সিফাত এবং টঙ্গী শিল্পাঞ্চল থানা ছাত্রশিবির সভাপতি ইসমাইল হোসেন সিরাজী। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। দেশ ও জাতির কল্যাণে আদর্শবান, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here