
মো.রবিউল ইসলাম,টঙ্গী (গাজীপুর): করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় বাড়ানো বিজিএমইএ এর নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখা ও বেতন ভাতা পরিষোধ না করে শ্রমিক ছাটাইয়ের সংবাদ পেয়ে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা। রোববার সকলে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার এস আর পি সোয়েটারস লি. কারখানায় ও দুপুরে থেকে হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস এ্যাপারেলস লি: কারখানায় শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বিক্ষুদ্ধ শ্রমিকরা ঘন্টা ব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তায় জরুরী প্রয়োজনে চলাচল করা সকল যানবাহন থেমে থাকায় দির্ঘ যানবাহনের সারি দেখা দেয়।
গাজীপুর জেলায় লক ডাউন ঘোষনা করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, থমথমে অবস্থা। অথচ এই বিশেষ পরিস্থিতিতে রপ্তানি আয়ের শীর্ষে অবস্থান করা পোশাক খাতের শ্রমিকদের বিশেষ নিরাপত্তায় মালিকপক্ষ কোনো ভূমিকা না রাখায় শ্রমিকরা বিক্ষোভ করছে।
শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে।পূর্বে নির্ধারিত ঘোষনা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় কাজে যোগ দেয় শ্রমিকরা। পরে দুপুরে মার্চ মাসের বেতন বকেয়া পরিষোধ না করার শ্রমিকরা মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এস আর পি কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে বি এস আই এস কারখানা কতৃপক্ষ বলেন, আমরা আগামীকাল বেতন দিয়ে দেবো।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে পোশাক কারখানার ফের বন্ধের আহব্বান করায় এ কারখানাটিও বন্ধ থাকবে।
এই ব্যাপারে যোগাযোগ করা হলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিষোধ করতে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি মালিকপক্ষ আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে।






