টঙ্গীতে বিশ্ব মেডিটেশন দিবস পালন

0
188
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে গাজীপুরের টঙ্গীতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্য ছিল এবারের দিবসে।
স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন টঙ্গী সেন্টারের উদ্যোগে মঙ্গলবার (২১ মে) ভোর ৬টায় টঙ্গী নদী বন্দরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস।
ঘণ্টাব্যাপী এ আয়োজনে জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক. সাংবাদিক নেতা কারিম উল্লাহ ইকবাল সহ নানা বয়সী ও নানা পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন টঙ্গী সেন্টারের আর্ডেন্টিয়ার বরকত উল্লাহ শাহিন।
আয়োজকরা জানান, ভালো ভাবনা, ভালো বলা, ভালো করা আর ভালো থাকার প্রত্যয়ে দেশকে স্বর্গভূমি বানাতে সর্বসাধারণের মধ্যে মেডিটেশনকে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। মেডিটেশন দিবসের প্রত্যাশা, নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধ্যান একসময় শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে।
আর নিয়মিত চর্চায় সহমর্মিতা নিয়ে এ দেশ রূপান্তরিত হবে সুস্থ-সবল-কর্মদ্যোমী-সুশৃঙ্খল-মানবিক এক সমাজে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here