টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

0
129
728×90 Banner

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতে সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, রাশেদুল ইসলাম বাবু , যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়,সাংগঠনিক সম্পাদক নুরু মোস্তফা খান, বিল্লাল হোসেন সানি,৪৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন,মিরাজ মিয়া, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সাংগঠনিক সম্পাদক ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম বেপারী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায় কাজীবু রহমান রানা , শ্রমিক দলের টঙ্গী পূর্বা থানার যুগ্ন আহবায়ক বদর উদ্দিন বদু , সাবেক যুগ্ন আহবায়ক সাজ্জাদ, চঞ্চল, মামুন, যুব নেতা মোশারফ গাজী, যুবনেতা শাকিল, ৪৭ নং ওয়ার্ড যুবদলের নেতা শামীম মিয়া ,জিয়া সাইবার পোস্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলফাজ দেওয়ান, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক, মাসুদ চৌধুরী, পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, টঙ্গী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম, স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক আল আমিন শুভ , টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সাবেক সভাপতি আব্দুল কাদির, নুর ইসলাম নুরু সহ ৪৫ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ছাত্রদল মহিলা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বাংলাদেশের সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এ সময় উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া চান তিনি। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here