টঙ্গীতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতাপেটা

0
267
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছে শিক্ষার্থীর অভিভাবক। রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিদ্যালয় পরিচালনা পরিষদ।
অভিযুক্ত শিক্ষকের নাম আমিনুল ইসলাম। সে টঙ্গীর সাহজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের সহকারী শিক্ষক।
জানা যায়, রোববার দুুপুুরে স্কুলটির চতুর্থ শ্রেণির এক ছাত্রী তার বাসায় পাইভেট পড়তে গেলে যৌন হয়রানি করেন। এ সময় শিশু শিক্ষার্থী দৌড়ে শিক্ষকের বাসা থেকে নিজ বাসায় চলে আসে। পরে নির্যাতনের ঘটনা অভিভাবকে জানায়। অভিভাবক ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষককে বাসা থেকে ডেকে নিয়ে জুতাপেটা করে।
অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলাাম যৌন হয়রানির বিষয়টি স্বীকার করে বলেন, যৌন হয়রানি করিনি শুধু হাতে ধরেছি।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমি এমন কোন অভিযোগ পাইনি। অভিভাবক অভিযোগ জানালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here