

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৯ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে স্থানীয় পূর্ব আরিচপুর জামাইবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
একইদিন বেলা ১২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
গ্রেফতার আরিফ মিয়া (১৯), মো. সফু (২০), রোকন মিয়া (২২), সুমন মিয়া (৩৮), বিশ্বজিৎ (৩৪), ইমরান হোসেন (১৮), বাবলু (২৫), মোমিন মিয়া (৩২), মো. মোমিন (২৬), মেহেদী হাসান (২২), সেলিম (৪০), তছলিম আহাম্মেদ (৪৭), লিটন মিয়া (৪৬), রুস্তম আলী (২৭), বাপ্পি (২২), উজ্জল মিয়া (২২), রিজু (২৩), নোমান (২৮) ও আলমগীর হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে ওই এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় ১৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। পরে জুয়া খেলার কক্ষে তল্লাশি চালিয়ে ৮ বান্ডিল তাস, ১শ’ ৫৩ টি খোলা তাস ও নগদ ৪৫ হাজার ২শ’ ৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






