টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে পবিত্র কোরআন সবক অনুষ্ঠিত

0
389
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের পবিত্র কোরআন সবক কর্মস‚চি ও ছাত্রছাত্রীদের সরকারি বৃত্তিপ্রাপ্ত অর্থ প্রদান, সমাপনী পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় দোয়া ও সম্প্রসারিত নতুন ৩য় তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাবেক কাউন্সিলর সাহেরা আক্তার মৌসুমী, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লা ইকবাল, মাও: হাবিবুর রহমান মিয়াজী, আলহাজ্ব মাও: আবু বকর সিদ্দিক ফরিদী, মুফতি মাহমুদুল হাসান, মাও: আব্দুল কুদ্দুস ভ‚ইয়া, আলহাজ্ব আব্দুস সালাম, মাও: সাইফুল ইসলাম, আলহাজ্ব আব্দুল হাকিম হাওলাদার, আলহাজ্ব ইউসুফ পাঠান, বাছির উদ্দিন, আব্দুল হাদী পাঠান, মোমিন সরকার, আব্দুর রশিদ ভ‚ইয়া, মোক্তার হোসেন সোহেল, হাসান খান, শাহাদাত হোসেন মনির ও সৈয়দ শাহাজুল ইসলাম প্রমুখ।
টঙ্গীর এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠালগ্ন থেকেই মুসলিম শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন শিক্ষা বাধ্যতাম‚লক করা হয়েছে এবং প্রতি বছর আনুষ্ঠানিকভাবে তাদের পবিত্র কোরআন সবক দেয়া হয়ে থাকে। এবছর ৮০ জনসহ গত ৪ বছরে এ প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে পবিত্র কোরআন সবক প্রদান করা হয়েছে। এ অনন্য বৈশিষ্ট্যের কারনে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলটি টঙ্গী তথা গাজীপুরে সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছে। বৃহস্পতিবার একই অনুষ্ঠানে বিদ্যালয়ের পিইসি ও জেএসসিতে সরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রদান, স¤প্রসারিত নতুন ৩য় তলার শুভ উদ্বোধন ও ২০১৯ সালের পিইসি পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here