টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের নবনির্বাচিত আহবান কমিটির পরিচিতি সভা

0
169
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির বিশেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে টঙ্গী নতুন বাজার আওয়ামী লীগের কার্যালয়ে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক শাহজাদা সেলিম লিটন এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার ও এবি সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মশিউল হক নাহিন প্রধান,স্বপন মৃধা,শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান শাহিন, মুজাহিদ হোসেন,কামরুল আহসান সুজন,এইস ইমরান আহমেদ,সদস্য কাউসার হোসেন সবুজ গাজী,বখতিয়ার হোসেন শুভ,মো: মাসুদ মিয়া,আকরাম হোসেন,অনিক সরকার,রিফাত হোসেন,শহিদুল ইসলাম রাব্বি সহ উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী বৃন্দ।
পরিচিতি সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো:জাহিদ আহসান রাসেল এমপির ভ্যানগার্ড হয়ে নৌকা মার্কার জন্য কাজ করে যাবে,এবং গাজীপুর ২ আসন থেকে জাহিদ আহসান রাসেল কে পঞ্চম বারের মতো এমপি হিসেবে নির্বাচিত করবেন।
উল্লেখ্য গত ২১ শে অক্টোবর গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু এবং সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমদ কাজলের স্বাক্ষরের মাধ্যমে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি এবং টঙ্গী পশ্চিম থানার কমিটি ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here