দরিদ্রদের ত্রাণ নিয়ে ব্যবসা করছে বিএনপি নেতাকর্মীরা

0
485
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের প্রকোপ কমাতে মানুষকে যখন ঘরে থাকতে বলা হচ্ছে। ঘরে থাকার কারণে খেটে খাওয়া মানুষদের সবচেয়ে বেশি কষ্ট পেতে হচ্ছে। তবে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে এসব দরিদ্র মানুষের কষ্ট লাঘবে দেশব্যাপী বিতরণ করা হচ্ছে খাদ্য ও নিরাপত্তা সামগ্রী।
কিন্তু দেশের এই সংকটের থেমে নেই বিএনপি নেতাকর্মীদের দুর্বৃত্তপনা। এই ত্রাণ ও খাদ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। নগদ টাকার বিনিময়ে একেকটি ত্রাণের বস্তা দুই-তিনজনের হাতবদল হচ্ছে। বাংলা নিউজ ব্যাংকের অনুসন্ধানে গত তিনদিনে এমন চিত্র দেখ গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।
ত্রাণ বিক্রেতারা বলছেন, নগদ টাকা নেই- তাই চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিক্রি করে দিচ্ছেন তারা। এই সুযোগটিই নিচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। একদিকে যেমন তারা ত্রাণে ভাগ বসাচ্ছে, অন্যদিকে দরিদ্র মানুষকে ফুসলিয়ে তারা অল্প দামে ত্রাণের সামগ্রী কিনে নিয়ে চড়া দামে বাজারে বিক্রি করছেন। এ অবস্থায় প্রকৃত দরিদ্রদের অনেকে ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে রোববার (২৯ মার্চ) বিকেল ৫টায় ব্যক্তি উদ্যোগে দেওয়া হয় ত্রাণের বস্তা। গাড়ি থেকে তিনটি বাজারের ব্যাগভর্তি ত্রাণ ফেলতেই ছোঁ মেরে নিয়ে নেন চারজন লোক। একটু সরে গিয়ে তিন বস্তা ত্রাণ তারা বিক্রি করে দেন দুজনের কাছে। জেএমসেন হল মোড়ে এসে সেই ত্রাণ বিক্রি করে দেওয়া হয় নগদ ৮শ টাকায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই চারজনই ওয়ার্ড বিএনপির নেতাকর্মী। এদের মধ্যে একজন যুবদলের ওয়ার্ড সভাপতি মিল্টন বিশ্বাস ও শ্রমিক দলের নেতা ফরহাদ হোসেন। এছাড়া বাকি দুইজনও ওয়ার্ড বিএনপির কর্মী। স্থানীয়রা জানান, যেকোনও পরিস্থিতিতে সুযোগ পেলেই এমন অপকর্ম করেন তারা। এই চারজন মিলে সেখানে মাদকের গ্যাং গড়ে তুলেছে বলেও অভিযোগ রয়েছে।
ত্রাণ বিক্রয়কারী জসিম মিয়া জানান, তার বাড়ি কুমিল্লায়। তিনি ভ্যানগাড়ি চালান। বাড়িতে যাওয়ার জন্য ত্রাণ বিক্রি করে দিয়েছেন। তার ত্রাণ কিনে নিয়েছে স্থানীয় বিএনপি নেতা জাকির মন্ডল। তার পাশে থাকা এক নারী কাঁদতে কাঁদতে বলেন, অনেক দৌড়াদৌড়ি করেও কিছুই পেলাম না, আর ওরা নিয়ে বিক্রি করে দিচ্ছে।
একই ধরনের চিত্র দেখা গেছে নগরের নন্দনকানন, নিউমার্কেট, জিইসি, ষোলশহর ও অক্সিজেন এলাকায়। প্রতিদিনই ত্রাণ ও অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকার দরিদ্রদের। তাদের সেই ত্রাণ নিয়ে নগদ টাকার লেনদেন করছে বিএনপি নেতারা।
দেওয়ানবাজার এলাকার বাসিন্দা রনি খান বলেন, দানশীল ব্যক্তিদের দেওয়া ত্রাণ অসহায় মানুষ পাওয়ার আগে নিয়ে নিচ্ছে দরিদ্র সেজে রাস্তায় ঘুরে বেড়ানো বিএনপি নেতাকর্মীরা। তারা এসব ত্রাণ নিয়ে নগদ টাকায় বিক্রি করে দিচ্ছে।
স্থানীয় একটি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক নাম না প্রকাশের শর্তে বলেন, ত্রাণ নিয়ে বিএনপি কর্মীদের এমন অপকর্ম আগেও দেখেছি। এবারও তারা একই কাজ করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here