দিল্লীতে নাগরিকত্ব আইনের আন্দোলনকারীদের দমন-পীড়ন, হত্যা বন্ধ করতে হবে….. কমরেড ডা. এম.এ. সামাদ

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): আজ ২ মার্চ সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর উদ্যোগে ভারতের দিল্লীতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারী জনতার উপর হামলা, নির্যাতন, হত্যা বন্ধ ও বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সফর বাতিলের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর সাধারণ সম্পাদক কমরেড ডা. এম.এ সামাদ।
সভাপতির বক্তব্যে এম.এ. সামাদ বলেন, ভারতের দিল্লীতে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট বিজেপি সরকারের সাম্প্রদায়িক বিভাজনের নাগরিকত্ব আইন সিএএস, এনপিআর, এনআরসি’র প্রতিবাদে বিক্ষোভকারীদের উপর ধর্মান্ধ বিজেপি হামলা করে প্রায় ৫০ জনকে হত্যা করেছে ও হাজার হাজার আন্দোলনকারীদের আহত করেছে।
তিনি বলেন, মোদী সাম্রাজ্যবাদ প্রভুদের নির্দেশে ধর্মীয় উম্মাদনায় মত্ত হয়ে সমগ্র দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি অবিলম্বে দিল্লীতে আন্দোলনরত জনতার উপর নির্যাতন বন্ধের দাবি জানান।
তিনি আরো বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে ধর্মান্ধ-সাম্প্রদায়িক, দাঙ্গা সৃষ্টিকারী নরেন্দ্র মোদীকে প্রবেশ করতে দেয়া হবে না।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, এসডিপি’র আহ্বায়ক কমরেড আবুল কালাম আজাদ, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, সিপিবিএম’র কেন্দ্রীয় সদস্য মোস্তফা কামাল খালিদ, মামছুল হক সরকার, দপ্তর সম্পাদক কমরেড বিধান দাস, কমরেড তোবারক আলী, কমরেড জবা আখতার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here