পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০

0
226
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাদিকাবাদের কাছে ওয়ালহারে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর নিশ্চিত করেছে। জানা গেছে, জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী আকবর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হলে ১০ জন নিহত হয়। এই ঘটনায় ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। দুর্ঘটনা সম্পর্কে রহিম ইয়ার খান জেলার ডিসট্রিক্ট পুলিশ কর্মকর্তা (ডিপিও) বলেন, উদ্ধার অভিযান চলছে। এতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক কাটার। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রেলওয়ে মন্ত্রী শেখ রাশেদ আহমেদ। একইসঙ্গে তিনি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here