বসুন্ধরায় আইনজীবী নাঈম হত্যার ঘটনায় মূল আসামি পাপ্পু গ্রেপ্তার

0
97
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়া (৩৫) হত্যার মামলায় মো. জোবায়ের হোসেন পাপ্পু(২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।
গতকাল রোববার (৪ জানুয়ারি, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানী ঢাকার বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।
র‍্যাব-১, উত্তরা অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।
র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর,২০২৫ নাঈম কিবরিয়া (৩৫) তাঁর আত্মীয় মো. রাকিবুল ইসলামের (শামীম) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্ব হাটাবো (নাগদা) এলাকার বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন ৩১ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে নাঈম তাঁর আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মো. মোতালেব মিয়ার প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৪৭-৫২৬১) নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন।
মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব সাংবাদিকদের জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিতণ্ডা হয়। এ সময় অন্য একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ৭ নম্বর সড়কের মাথায় নাঈমকে গাড়ি থেকে জোর করে নামিয়ে কিলঘুষি মারেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাকিবুল ইসলাম বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ওয়ালটন বাড়িসংলগ্ন ১৫ নম্বর সড়কের মাথা থেকে নাঈম কিবরিয়াকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ডিএমপির ভাটারা থানা–পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত নাঈম কিবরিয়ার বাবা ডিএমপির ভাটারা থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০১/১ তারিখঃ- ০১/০১/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।
র‍্যাব জানায়, ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেপ্তারে নামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জোবায়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এলিট ফোর্স র‍্যাব।
র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপির ভাটারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা কয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here