
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ২৫ ডিসেম্বর শনিবার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জামান মেমোরিয়াল একাডেমির দুই যুগপূর্তি উপলক্ষে উৎসবের উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানুরাগী, জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ মশিউর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর রফিকুল ইসলাম, সাংবাদিক নাসিরুদ্দিন বুুৃৃলবুল,অধ্যাপক ডক্টর অধীর চন্দ্র সরকার, ব্যারিস্টার এম এমডি সারোয়ার পায়েল, প্রদীপ অধিকারী, নুসরাত জাহান, কামাল হোসেন, হাজী আহসান উল্লাহ, আক্তার হোসেন দুদু,মোহাম্মদ জালাল উদ্দিন, সালাম মাদবর, সাহিদা আক্তার,সানজিদা সুলতানা প্রমুখ।






