বিজয় দিবস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

0
157
728×90 Banner

অলিদুর রহমান অলি: ১৬ ডিসেম্বর বাঙালির ইতিহাসে গৌরবময় এক মহাকালের নাম। সেই বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে জাগ্রত করতে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-হেলাল স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে যথাযোগ্য মর্যাদা ও আবেগঘন পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। সবুজের বুকে লাল সূর্যের প্রতীকে মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের কণ্ঠ ও মনন।
এরপর প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১২টি গ্রুপে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কয়েকশ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ রূপ নেয় এক প্রাণবন্ত সৃজনশীল উৎসবে।
প্রতিযোগিতা শেষে স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারি, সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, সিনিয়র শিক্ষক মাওলানা আল আমিন, মোর্শেদা পারভিন, মোশারেফ হোসেন, তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, সালমা আক্তার, সোলায়মান হোসেন, আব্দুল হান্নান, আবুল কাশেম, নাজমুন্নাহার মুন, ফাতেমা আক্তার, ফরজানা আক্তার, শাহীনুর আক্তার, হাফসা আক্তার, শরীফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আবুল বাশারসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন “মহান বিজয় দিবস আমাদের কেবল একটি রাষ্ট্রীয় উৎসব নয়, এটি আত্মপরিচয়ের শেকড়। যে স্বাধীনতা লাখো শহীদের রক্তে অর্জিত, তার মর্যাদা রক্ষা করতে হলে শিক্ষার্থীদের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা বপন করতে হবে। হাতের লেখার সৌন্দর্য কিংবা রঙিন তুলির আঁচড়ে যখন শিশুরা স্বাধীনতার গল্প বলে, তখনই আমরা আশাবাদী হই এই প্রজন্মই আগামীর বাংলাদেশকে মানবিক, প্রগতিশীল ও আলোকিত পথে নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পুঁথিগত জ্ঞান নয় বরং দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীল মনন গড়ে তোলা। আল-হেলাল স্কুল সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here