মজলুম জননেতার জন্ম ও মৃত্যু বার্ষিকী জাতীয় ভাবে পালনের দাবী

0
273
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৃহস্পতিবার বিকাল ৩ টায় নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে ৩৭১, ফ্রী স্কুল স্ট্রীট, কলাবাগান, ঢাকাস্থ দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের কার্যালয়ে নাগরিক পরিষদের উদ্যোগে “স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতার জন্ম ও মৃত্যু বার্ষিকী জাতীয় ভাবে পালন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে ভাসানীর আদর্শ ও চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৯তম জন্মবার্ষিকী পালিত হয়।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, “স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানীর জন্মদিবস-মৃত্যুদিবস যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালন করতে সরকারের নিকট আহ্বান জানাচ্ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। দুর্নীতিবাজ-মার্কা ব্যবসায়ী-মানি লন্ডারিংকারী দুর্বৃত্তদের রুখতে মওলানা ভাসানীর চেতনায় ঐক্যবদ্ধ হতে সকলের নিকট আহ্বান জানাই। দ্বৈত নাগরিক, বিদেশী এজেন্ট মুক্ত জাতীয় সংসদ, রাজনীতি ও প্রশাসন চাই। সীমান্ত আগ্রাসন, পানির আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনসহ আধিপত্যবাদী আগ্রাসন রুখে দাঁড়াতে জনগণের ঐক্যের কোন বিকল্প নাই।”
বক্তরা বলেন, “বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ, জনসম্পদের অপূর্ব ভান্ডার। এখানে লুটপাট না হলে দারিদ্র্য জাদুঘরে যেত। মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি রাজনৈতিক দল গঠন করা এখন সময়ের দাবী। জনগণকে ঐক্যবদ্ধভাবে জল, জন, ভূমি এই তিন সম্পদকে কাজে লাগিয়ে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
দুর্নীতির প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশিদ খান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে মওলানা ভাসানীর চেতনায় জাতীয় ঐক্য গড়তে জনগণের নিকট আহ্বান জানান।”
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাহার, ঢাকা মহানগর নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক এয়াকুব শরীফ, প্রেক্ষাপট বাংলাদেশ ফোরামের সভাপতি এন.ইউ. আহম্মেদ, দুর্নীতির প্রতিরোধ আন্দোলন ধানমন্ডির সভাপতি নুরুল ইসলাম বিপ্লব, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি ডা: সামছুল আলম প্রমুখ।
চট্টগ্রামের নিউ মার্কেটস্থ দোস্ত বিল্ডিং-এ মওলানা ভাসানী মিলনায়তনে বিকাল ৫ টায় ‘মওলানা ভাসানী ফাউন্ডেশন’র উদ্যোগে ফাউন্ডেশন সভাপতি শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার খানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীগণ।
পাবনা জেলার আমিনপুরে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। নারী, শিশু ও সর্বস্তরের জনগণ এই র‌্যালীতে অংশগ্রহন করে ইতিহাস বিকৃতি রোধ করে মওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে আগামী প্রজন্মকে সত্য জানার সুযোগ করে দিতে এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার ঘোষক মওলানা ভাসানীর চেতনায় দেশ গড়তে আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here