মন্ত্রীদের কে কোন দপ্তর পেয়েছেন

0
169
728×90 Banner

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে।
দপ্তর বণ্টন অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সালাহউদ্দিন আহমদকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় দেয়া হয়েছে আবু জাফর মো. জাহিদ হোসেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয় দেয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন নিতাই রায় চৌধুরী।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে জহির উদ্দিন স্বপনকে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে মোহাম্মদ আমিন উর রশীদকে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আফরোজা খান রিতাকে। পানিসম্পদ মন্ত্রণালয় দেয়া হয়েছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পেয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন দীপেন দেওয়ান।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন সরদার মো. শাহজাহান হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ফকির মাহবুব আনামকে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here