‘মব’ আতঙ্কে উত্তরা,রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও! থানায় অভিযোগ

0
79
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা এলাকায় সম্প্রতি সমন্বয়ক নামধারী কিছু উশৃঙ্খল ব্যক্তির “মব” তৎপরতার কারণে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষসহ সাংবাদিকরাও।
মঙ্গলবার, (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন নামে একটি রেস্টুরেন্টের ভিতরে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার দিকে উত্তরার স্ল্যুইচগেইট ফলের বাজার সংক্রান্ত একটি বিষয় নিয়ে রেড চিকেন রেস্টুরেন্টে উভয় পক্ষের আলোচনা শেষে সাংবাদিকরা খাওয়ার জন্য ওই ফাস্টফুড দোকানে বসেছিলেন। তখন হঠাৎ করে মো: আকাশ নামে এক সমন্বয়ক পরিচয়দানকারী জৈনক এক ব্যক্তির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের অজ্ঞাতনামা “মব” সন্ত্রাসীরা সেখানে এসে অতর্কিতভাবে হামলা চালালে এঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন— উত্তরা প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির সিটি রিপোর্টার সাংবাদিক আলাউদ্দিন আল আজাদ, উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উত্তরা সংবাদদাতা সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সাংবাদিক মোঃ যোবায়ের আহমেদ। ঘটনার সময় “মব” নামধারী সন্ত্রাসীরা সাংবাদিকদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালি করে। এছাড়া প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। এমনকি হামলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালায়।


নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার স্থানীয় সাংবাদিকরা এ প্রতিবেদককে জানান, একের পর এক হামলা ও হুমকির ঘটনায় তারা বর্তমানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে অনেকেই নিরপেক্ষ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন—“সাংবাদিকরা নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উত্তরায় স্বাধীন সাংবাদিকতা প্রশ্নের মুখে পড়বে।” ঘটনার পর রাতে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় ‘সমন্বয়ক’ নামধারী ওই “মব” সৃষ্টিকারীদের বিরুদ্ধে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক।
এ প্রসঙ্গে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম মোল্লা ভুক্তভোগী ও আহত সাংবাদিকদের বলেন, “আপনারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে যান, আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here