রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

0
89
728×90 Banner

স্টাফরিপোর্টার: আগামী রোববার থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠিয়ে দেয়া হবে। ৬ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেয়া হবে।
তিনি জানান, সারাদেশে টিকাদান কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। এছাড়াও হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here