লালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

0
87
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা ” প্রতিপাদ্য নিয়ে লালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ নূরুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গাওসুল আজম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আমিরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভার পুর্বে একটি র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here