শাহজাদপুরে ত্রান বিতরন করলেন ১৪ দলীয় নেতা ও সাবেক মন্ত্রী দীলিপ বড়ুয়া

0
282
728×90 Banner

আবির হোসাইন শাহিন: প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৪ দলের উদ্যেগে সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করলেন সাম্যবাদী দলের সাধারন সম্পাদক ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা দীলিপ বড়ুয়া।
রবিবার দুপুরে প্রথমে উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামে বন্যাদুর্গত দুস্থ অসহায় ৩শ পরিবারের মাঝে ১০ কেজী করে চাউল বিতরন করেন এবং পরে শাহজাদপুর পৌর এলাকার বন্যাকবলিত শান্তিপুর গ্রামে ৩শ পরিবারের মাঝে ১০ কেজী করে চাউল বিতরন করা হয়। এ ত্রান বিতরনী অনুষ্ঠানে দীলিপ বড়ুয়ার সাথে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( বাসদ) এর আহবায়ক রেজাউর রশিদ খান, গন আজাদী লীগের সভাপতি এস কে শিকদার জে.পি’র প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা ,শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান, উপজেলা কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান হিরোক,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ রাসেল সেখ প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here