শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধা নিহত

0
379
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় সত্তর উর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উয়ারুক ষ্টেশন নামক রাড়া-মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, গতকাল বেলা ১১টায় সত্তর উর্ধ্ব অজ্ঞাত বৃদ্ধা মহিলা সিএনজি চালিত একটি অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলো। এ সময় চাঁদপুর থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঘটনারস্থল থেকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ঢাকা মেট্রো উ-১৪-২৮৯০ নাম্বারের ঘাতক কাভার্ডভ্যানটিকে স্থানীয়রা আটক করেছে। ঘাতক গাড়িটিতে লাগানো স্টিকার দেখে অলিম্পিক কোম্পানি লিঃ-এর বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ঘাতক ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শাহরাস্তি থানার এসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ এসে ঘাতক ভ্যানটিকে জব্দ করে থানা হেফাজতে নেন।

sdr

অপর দিকে, আজ সোমবার একই উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের আবু জাফরের স্ত্রী সেলিনা আক্তার(২৮) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। সে দৈয়ারা এলাকা থেকে একটি অটোরিকশা যোগে আসার সময় খিলা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানে একটি বালুভর্তি হাইড্রলিক গাড়ব অটোরিকশাটিকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সেলিনা আক্তার গুরুতর আহত হয়। পরে তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।। পরে তার অবস্থার উন্নতি না দেখে তাকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here