সাপাহারে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার

0
245
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গলায় ফাঁস লাগানো এলিজা (২২) নামের এক কলেজে পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের করলডাঙ্গাপাড়া গ্রামে নিজ গৃহে ঘটনাটি ঘটেছে। এলিজা সাপাহার সরকারী ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।
জানা গেছে ওই গ্রামের মোনাফ মাস্টার এর মেয়ে এলিজা সকালে খাওয়া দাওয়া সেরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে তার শয়ন ঘরে প্রবেশ করে। এর পর সে সবার অজান্তে ঘরের কোঠার তীর এর সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে তার পরিবার জানায় ।
এলিজা দীর্ঘক্ষন তার ঘর হতে বের না হওয়ায় তার মা ও ছোট বোন ঘরের দরজা ভেঙ্গে ঘরে গলায় ফাঁস লাগা অবস্থায় মেয়েকে দেখতে পায়। এর পর তারা তড়ি ঘড়ি করে ফাঁস হতে তাকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেয়ার চেষ্টা করলে ততক্ষনে সে মৃত্যু বরণ করে।
সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: হাই নিউটন ঘটনা স্থলে গিয়ে মেয়েটির রহস্যজনক মৃত্যু হয়েছে মনে করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশটি ময়না তদন্ত জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। প্রাথমিকভাবে এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here