সাবেক এমপি বীকনের এমডি এবাদুল করিম বুলবুল মারা গেছেন

0
197
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সাবেক সংসদ সদস্য ও বিকন গ্রুপের কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন, ৫ আগস্টের পরে রাজনৈতিক মামলার কারণে আত্মগোপনে চলে যান।
তিনি ব্রেন স্ট্রোক করে গত সপ্তাহ আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোরে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজ দুপুরে তার লাশ হাসপাতাল থেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য জানাজা একবার গুলশানের আজাদ মসজিদে বাদ আছর কথা রয়েছে। তিনি এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। এরপরে ঢাকাতেই তার দাফন হবার কথা রয়েছে। তার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here