সুপ্রিম কোর্টের স্টে অর্ডার উপেক্ষার চেষ্টা ভূমি মন্ত্রণালয়ের

0
140
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক: রেজিস্ট্রেশন বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীন না করতে উচ্চ আদালতের একটি স্টে অর্ডার আছে। এই স্টে অর্ডার উপেক্ষা করে অর্থাৎ আদালতের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে রাষ্ট্রের রেজিস্ট্রেশন বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধিনে নিতে প্রচেষ্টা চালাচ্ছে ভূমি মন্ত্রণালয়। সিন্ধান্ত গ্রহণের জন্য মিটিংয়ে এ ধরনের প্রস্তাব তোলাও আদালতের স্পষ্ট লঙ্ঘন বলে অভিমত আইনগজ্ঞদের।
বিষয়টিকে মিটিং এ তোলার জন্য ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কেবিনেটে তৃতীয় নম্বরে এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদের মিটিং এর এজেন্ডা তালিকা থেকে এ তথ্য জানা যায়।
বিচারাধীন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের প্রস্তাব তোলা, ক্যাবিনেট কতৃর্ক আদালত অবমাননা বলছে সংশ্লিষ্টরা। বিচার বিভাগ আইনত স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু রাষ্ট্রে যদি সরকার নিজেই আইন আদালতকে অমান্য করে তাহলে জনগন আইন মানবে কতক্ষানি তা নিয়েও প্রশ্ন আইনবোদ্ধাদের।
সংশ্লিষ্টরা বলছে, রেজিস্ট্রেশন বিভাগকে ভূমি মন্ত্রণালয়ের অধীন করতে এর আগেও প্রচেষ্ঠা চালিয়েছিল ভূমি মন্ত্রণালয়। এই বিষয়ে তাদের যুক্তি ছিল, এসিল্যান্ড অফিসের সাথে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট থাকলে একই জায়গা থেকে জনগন সহজে সেবা পাবে। কিন্তু আইন মন্ত্রণালয় চায় রেজিস্ট্রেশন তাদের কাছে আছে বরং জমির মিউটেশন, খাজনা প্রদান তথা এসিল্যান্ড অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে রাখতে। তাদের যুক্তি আইনে ভূমি রেজিস্ট্রেশন কোয়াসি জুডিসিয়াল ওয়ার্ক। তাছাড়া ভূমি সংক্রান্ত কাজ ভূমি আইন, নন এগ্রিকালচার ট্যানেন্সি এ্যাক্ট, স্টেট একুইজিশন এ্যাক্ট সহ অনেকগুলো আইনের আওতাভূক্ত। আইনের বিষয়ে পড়াশোনা না করা ব্যক্তি বিসিএস এডমিন থেকে এসিল্যান্ড হয়ে আইন কানুন না জেনেও এসিল্যান্ড এর দায়িত্ব পালন করে। ফলে জনগনের সেবা না হয়ে জনদূর্ভোগ বৃদ্ধি পায়।
এর আগে এই বিষয় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (অর্থ ও ঋন ব্যবস্থাপনা শাখা) এর স্মারক নং অম/অবি/সঋব্যশা-২/২০০৭/১৩০ তারিখ- ৩১/৭/২০০৭ ই -৫ পত্র প্রেরন করা হয়। উক্ত পত্রের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রীট পিটিশন নং ২৫১/২০০৮ মোকদ্দমা দায়ের করা হয়। যাতে গোলাম মাওলা নামে একজন বাদী হয়ে ক্যাবিনেট, আইন, জনপ্রশাসন, ভূমি সচিব সহ মোট ১৭ জনকে বিবাদী করা হয়। ১৩ মার্চ ২০০৮ ইং তারিখে সুপ্রীমকোর্টের ২৫১/২০০৮ নং রীট মামলায় রুল, স্টে প্রদান করে। সুপ্রীম কোর্টে রুল স্টে থাকা বিচারাধীন বিষয় চলমান থাকাবস্থায় একই বিষয়ে ভূমি মন্ত্রণালয় কতৃর্ক ২৪/১২/২০২৫ তারিখের ক্যাবিনেট মিটিং এর ৩ নং এজেন্ডা উত্থাপন করা হচ্ছে। সুপ্রীমকোর্টে বিচারাধীন বিষয় নিষ্পত্তি না করে ক্যাবিনেট মিটিং এ তোলা আইনবিদদের মতে স্পষ্টতঃ এখতিয়ার বহির্ভূত কাজ এবং আদালত অবমাননা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here