অপারেশন ডেভিল হান্ট: টঙ্গীতে ছিনতাই চক্রের ৫ সদস্য র‌্যাবের হাতে আটক

0
151
728×90 Banner

বিশেষ সংবাদদাতা : অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ছিনতাই চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
গতকাল বুধবার দিবাগত রাত আজ (বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫) আনুমানিক সাড়ে ১২টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১, উত্তরা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
মোঃ রাকিব হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
এতে র‌্যাব সূত্র বলছে, আটকরা হলো- গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হিমার দিঘী আমতলী এলাকার নুর মোহাম্মদ এর পুত্র মোঃ সোহেল মিয়া (২৪), একই থানার মরকুন পশ্চিম পাড়ার মৃত আব্দুল মজিদ এর পুত্র মোঃ মামুন মিয়া (২৫), একই এলাকার হানিফ মিয়ার পুত্র মোঃ হৃদয় মিয়া (২৫),গোপালপুর ফারুক এর বাড়ির ভাড়াটিয়া মৃত আলী আকবর শেখ এর পুত্র আলামীন শেখ (২৪), এবং মরকুন পশ্চিম পাড়া আওয়াল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ হাবুল মিয়ার ছেলে মামুন হোসেন (২৪)।
উল্লেখ্য যে, আটককৃত ছিনতাইকারী মোঃ হৃদয় মিয়া (২৫) এর নামে ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেফতারি ওয়ারেন্ট, মোঃ সোহেল মিয়া (২৪) এর নামে দস্যুতা মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট এবং মোঃ মামুন মিয়া (২৫) এর নামে মাদক মামলায় গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানান, সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা বেপরোয়া ভাবে দেশ ব্যাপি চলাচলরত যাত্রী ও পথচারীদের নিকট থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১ আভিযানিক দল সংঘবদ্ধ ছিনতাইকারীদের ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
আটককৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here