
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আদালতে হঠাৎ অসুস্থ হয়ে হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকাল ৩টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন মওদুদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন। সুজন বলেন, গতকাল (গত শনিবার) থেকে স্যার বুকে ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলেন। আজকে স্যারের একটি মামলা ছিল হাই কোর্টে। আদালতে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যার এখন সিসিইউতে আছেন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত¡াবধায়নে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি। মওদুদ আহমদের আরোগ্য লাভের জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।






