আইপিইউ’র অধিবেশনে মিল্লাত এমপির প্রস্তাবিত ‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ রেজুলেশন প্রশংসিত

0
320
728×90 Banner

জহুরুল ইসলাম,সিরাজগঞ্জঃ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ১৩ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১ টায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪১ তম অধিবেশনে আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি কর্তৃক উত্থাপিত ‘সর্বজনীন স্বাস্থ্য সেবা’ সংক্রান্ত রেজুলেশনটি প্রশংসিত হয়েছে। আশা করা যাচ্ছে এই অধিবেশনে বিধিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। রেজুলেশনটি বাস্তবায়নের মাধ্যমে ধনী-গরিব নির্বিশেষে সকলের নিজ নিজ সমর্থে মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
অধিবেশনে উপস্থিত ছিলেন ১৭৬টি দেশের সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যবৃন্দ, আইপিইউ এর সভাপতি গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারন, মহাসচিব মার্টিন চুংগং, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন সার্বিয়ার জাতীয় সংসদের স্পিকার ভøাদিমির সুজানা মারিনকোভিচ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here