আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ জননেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল

0
143
728×90 Banner

অলিদুর রহমান অলি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বারবার বিপুল ভোটে নির্বাচিত স্বর্ণপদক প্রাপ্ত সফল কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল ।
আসছে ১৯ নভেম্বর ২০২২ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে।এই সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে।কারণ এই সম্মেলনের মাধ্যমেই নির্ধারিত হবে কারা আগামীতে মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন।
সভাপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি,বর্তমান মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমতঊল্লাহ খান,মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম-উদ্দিন বুদ্দিন।এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহ্সান সরকার রাসেল, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি,মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল সহ আরো বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল এর ব্যাপক প্রচার প্রচারণায় মহানগর জুড়ে নেতাকর্মীদের মাঝে তার নামটি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।আব্দুল্লাহ আল মামুন মন্ডল ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত।ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের প্যানেল থেকে তিনি বিপুল ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
আব্দুল্লাহ আল মামুন মন্ডল ছোটবেলা থেকেই গরিব দুঃখী অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ- দুঃখের খোঁজ-খবর নিতেন এবং সাধ্যমত তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন।তিনি কাউন্সিলর হওয়ার আগে এবং পরেও সেই ধারা অব্যাহত রেখেছেন। বিশেষ করে মহামারী করোনা ভাইরাস কালীন সময়ে মানুষ যখন কর্মহীন হয়ে খাদ্য সংকটসহ না সমস্যায় জর্জরিত হয়ে পড়েন ঠিক তখন তিনি তাদের পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন।সরকারি অনুদান ছাড়াও তিনি নিজস্ব অর্থায়নে মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন।
তার এই সহযোগিতা ও মানবিকতার খবর বিভিন্ন গণমাধ্যমেও একাধিকবার প্রকাশিত হয়েছে। মামুন মন্ডল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে এবং জননেত্রী শেখ হাসিনার দেখানো পথ অনুসরণ করে রাজনীতি করি।সুতরাং দল যদি মনে করে আমাকে পদ দিবে।পদ পাই বা না পাই সেটা বড় কথা নয়।সবচেয়ে বড় কথা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হতে পেরেছি এতেই আমি অত্যন্ত আনন্দিত।
তিনি বলেন আমি বিশ্বাস করি, ত্যাগী, পরিশ্রমী এবং দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে বিগত দিনে যারা কাজ করেছেন, যারা লড়াই সংগ্রামে সব সময় এগিয়ে ছিলেন দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।
মামুন মন্ডল বলেন,কোন সুবিধা ভুগিরা যাতে ফায়দা লুটতে না পারে সেদিকে অবশ্যই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সফল এই রাজনীতিবিদের।তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের অভিমত হচ্ছে, আব্দুল্লাহ আল মামুন মন্ডল মহানগর আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ার অবশ্যই দাবি রাখে।কারণ তিনি দলের স্বার্থে এবং যেকোনো লড়াই সংগ্রামে সবার আগে রাজপথে ছিলেন।আওয়ামী লীগ করার কারণে তিনি বারবার মামলা হামলা শিকার হয়েছেন। তারপরও তিনি দলত্যাগ করেন নি কিংবা দলের গায়ে এতটুকু আচর লাগতে দেননি।
সুতরাং তৃণমূল নেতাকর্মীদের দাবি,তারা আব্দুল্লাহ আল মামুন মন্ডল কে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here