আপিলে প্রার্থিতা ফিরে পেলেন : ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রতিদ্বন্দ্বিতা করবেন

0
121
728×90 Banner

স্টাফ রিপোর্টার : চলতি বছরের আগামী ১২ ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ডা. তাসনিম জারা।
শনিবার (১০ জানুয়ারি, ২০২৬) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন।
ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগন উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here