
ডেইলি গাজীপুর প্রতিবেদক : মাননীয়(?) স্বাস্থ্যমন্ত্রী, আই.ই.ডি.সি.আর. প্রধান, স্বাস্থ্য সচিব, ঢাকার সরকারি হাসপাতালের প্রধানগণকে বলছি- ১ মাস আগে করোনায় আক্রান্ত দেশগুলো থেকে আসা প্রবাসীরা এ দেশে ঢুকে গেলো! যাদের সংখ্যা এখন অবধি লক্ষাধিক! তার পূর্বেই চীনে থাকা ছাত্র-ছাত্রীদের অবস্থা এবং চীনে করোনার ভয়াবহতা তারা অবগত ছিলেন এবং কিছুই করেননি! করোনাভাইরাসের বৈশিষ্ট ও প্রতিরোধে করণীয় বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যথাযথভাবে জানাননি বা জানাতে সক্ষম হননি। বরং, অবস্থাটা অবশেষে লেজেগোবরে করেছেন!!
গত ৪/৫ দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্ঘুম নিজস্ব পর্যালোচনা, বৈঠকের পর বৈঠক ও তাঁর বারংবার অসন্তুষ্টির প্রকাশ! তাঁকে বিভ্রান্ত করার প্রয়াস! বিরক্ত তিনি! কিন্তু তাঁকেই তো সব কিছু করতে হবে!!
অবশেষে সুপরিসর হোম কোয়ারেন্টিনের জন্য রাজধানীর উত্তরায় সরকারি কর্মকর্তাদের জন্য রাজউক কর্তৃক নির্মিত এপার্টমেন্টগুলো ব্যবহারের নির্দেশ দিলেন। এ ব্যবস্থা দেখভাল করবে সেনাবাহিনী। বিমানবন্দরে যাত্রী সেবার দায়িত্বও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করবে সেনাবাহিনী। মন্ত্রী, সচিব, ডি.জি., পরিচালক, স্বাস্থ্য নেতা, অধ্যাপক (ডাক্তার)- তাদের কাজ কী এবং দরকারই বা কী?
স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা…






