আমরা কাশ্মীর জনগণের পাশে আছি……আল্লামা নূর হোসাইন কাসেমী

0
477
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর জেলা ছাত্র জমিয়তের কর্মী সম্মেলনে জমিয়তে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আমরা কাশ্মীর জনগণের পাশে আছি। বৃহস্পতিবার টঙ্গীর কলেজ গেইট সানাই পার্টি সেন্টারে ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আধিপত্যবাদী ভারত সম্পূর্ণ অন্যায় ভাবে ৩৭০ ধারা বাতিল করে ৭০ বছরের কাশ্মীরের শায়ত্যশাসন বাতিল করেছে। কাশ্মীরের টেলিফোন সংযোগ, ইন্টারনেট সংযোগ বন্ধ করে ইতিহাসের জঘন্যতম গণহত্যা পরিচালনা করছে যা মানবতার স্পষ্ট লঘন। আমরা আমৃত্যু কাশ্মীরী জনগণের সকল ন্যায় সঙ্গত দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করছি এবং তাদের পাশে আছি।
গাজীপুর জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা মাহদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ নাসিম খানের পরিচালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতী জাহাঙ্গীর হোসাইন কাসেমী, মহাসচিব গাজীপুর মহানগর জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ সদস্য সচিব মুফতি নাসির উদ্দিন খান, ছাত্র জমিয়ত বাংলাদেশ সভাপতি মাওলানা এখলাসুর রহমান, সাদারণ সম্পাদক হুজাইফা ইবনে উমর, মাওলানা আব্দুল বাছেদ কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মুসা কালিমুল্লা, মাওলানা মাহিদুল ইসলাম, মাওলানা ফিরোজ আহম্মেদ, মাওলানা আক্রাম হোসেন, হাফেজ কাওসার মাহমুদ, নূরে আলম, বশির, সাকিল, আব্দুল আউয়াল, মোশারফ হোসেন, রাকিব হোসেন, মাহমুদ, রেদুয়ান, এনাম, শামীম, তরিকুল, আবু সুফিয়ান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here