
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে টঙ্গীস্থ আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলে মঙ্গলবার কেয়ার বাংলাদেশের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আশরাফ টেক্সটাইল মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক ডা.আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান আলী,মামুন খান, আফিল উদ্দিন, জাহাঙ্গীর আলম, কেয়ারের পোগ্রাম অফিসার এ এস এম শফিকুর রহমান,নয়ন সরকার, নাসিমা বেগম প্রমুখ।







