ঈদের ছুটিতে গাজীপুর মহানগর বাসীর প্রতিটি ঘর যেনো ডাস্টবিন

0
201
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: ঈদের ছুটিকে পুঁজিকরে গাজীপুর মহান.গরীর ২৬ নং ওয়ার্ডের পশ্চিম জয়দেবপুর এলাকার আবাসিক বাসা বাড়ির ময়লা না নেয়ার অভিযোগ। ঈদের পূর্বে ১ মে থেকে ৭ মে পর্যন্ত নগরের আবাসিক বাসা বাড়ির পরিছন্ন কর্মিরা বাসা বাড়ির ময়লা না নেয়ায় প্রতিটি ঘর যেন ময়লার ডাস্টবিনে পরিনত হয়েছে। ঈদের পূর্বে পরিছন্ন কর্মিরা প্রতিটি বাসা বাড়ি থেকে ময়লা পরিষ্কার বাবদ তাদের মাসিক চাহিদার টাকা ও ঈদ বোনাস নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় এবিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের কোন দায়বার নেই। বিষয়টি নিয়ে আজ রবিবার সিটি কর্পোরেশনে গিয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ফিরোজ আল-মামুনের দেখা না পেয়ে তার মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে মাসিক চুক্তিতে টাকার বিনিময়ে প্রতিদিন বাসাবাড়ির ময়লা নেয়ার কথা থাকলেও ময়লা নেয় দুই থেকে তিন দিন পর পর। নগরবাসীর এমন র্দুদশা দেখার যেন কেউ নেই। এ ব্যাপারে পশ্চিম জয়দেবপুর- কে বøক এর বায়তুন নুর জামে মসজিদ রোডের বাসিন্দার মোঃ ফখরুল আলম আক্ষেপ করে বলেন, মনে হয় আমরা নগরবাসি অভিবাবক শুণ্য। নগরবাসির অভিবাবক থাকলে এমন পরিস্থিতি হবার কথা নয়। গাজীপুর মহানগরীর কোথাও কোন নির্দিষ্ট ডাষ্টবিন নেই যে কারনে নগরবাসী দীর্ঘদিন যাবত একটি সিন্ডিকেটের কাছে জিম্মি রয়েছেন। নগরবাসী দ্রæত এই সমস্যার সমাধান চান কর্তৃপক্ষের নিকট।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here