উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির কমিটি গঠন

0
141
728×90 Banner
সভাপতি মামুন সরকার, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন নির্বাচিত

মনির হোসেন জীবন: রাজধানীর উত্তরাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির ২০২৪-২০২৫ সালের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে আলহাজ্ব মোহাম্মদ মামুন সরকার এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন।
জানা গেছে, মামুন সরকার ঢাকা মহানগর উত্তর আওয়ামী- যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বিশিষ্ট এ সমাজসেবী ও ব্যবসায়ী নেতা।
এছাড়া জেলা কল্যাণ সমিতির এ নির্বাচনে নবীনগর থানা বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবী মো. বিল্লাল হোসেনকে সাধারন সম্পাদক করা হয়েছে । বৃহত্তর উত্তরা এলাকায় এ সংগঠনের নেতারা জেলার লোকজনকে একত্রিত করে দীর্ঘদিন সমিতিটি পরিচালনা করে আসছিল। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলন মেলার মাধ্যমে উত্তরায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার নানা শ্রেণি-পেশার মানুষ একসাথে করতে সক্ষম হয়েছেন।
২০২৪-২০২৫ সালের দ্বি-বাষিক এবারের কমিটিতে সর্বমোট ৫১ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রীতি এই কমিটি ঘোষনা করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি পদে নাছিরুল আলম, সহ সভাপতি পদে যথাক্রমে আনিসুর রহমান. রফিকুল ইসলাম, শাহনুল করিম, কাজী সালাউদ্দিন পিন্টু ও মারুফ হাসান। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, আবু সালেহ শাহ নেওয়াজ, জাহিদ হোসেন, এনামুল হক চৌধুরি, মজিবুর রহমান, সৈয়দ আজাদ, রকিব উদ্দিন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শওকত আলী। এছাড়া কমিটিতে আরও অনেকেই রয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here