উত্তরায় গেস্টহাউজ থেকে নারীসহ গ্রেপ্তার- ৮

0
87
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর উত্তরায় একটি গেস্ট হাউজ থেকে অসামাজিক কার্য্যকলাপে জড়িত থাকায় ৩ নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ । বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, উত্তরার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ১ নম্বর বাড়ীর সিটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তার কৃতরা হলেন, ১। মোঃ ওমর ফারুক (৪২), ২। মোঃ জীবন আকন্দ(২৯), ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), ৪। মোঃ ফাইম (২২), ৫। মোঃ সজীব মিয়া (২৮), ৬। মোছাঃ সালমা আক্তার (২০), ৭। মোছাঃ বিলকিস আক্তার (২০), ৮। মোছাঃ শান্তনা (২০) । ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার কৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে । তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের আবাসিক হোটেলে ও গেস্ট হাউজে এনে দেহব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে । গ্রেপ্তার কৃতদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) এবং ২০টি কনডম উদ্ধার করা হয়েছে । এ বিষয় পৃথক আইনে থানায় দুটি মামলা দ্বায়ের করা হয়েছে বলেও জানান ওসি মো. হাফিজুর রহমান ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here