উত্তরায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা

0
224
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। অভিযানে তিনটি গ্যাস সংযোগ বিছিন্ন করে সেগুলো সিলগালা করে দেয় দুদক কর্মকর্তারা।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৯ নম্বর সেক্টরের সুলতান চেয়ারম্যানের বাড়িতে গোপনে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ গ্যাসের সংযোগ বিচিছন্ন করা হয়।
অভিযানে অংশ নেয় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসী বিশ্বাস ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।
দুদক কর্মকর্তারা জানান, আজ রোববার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের সুলতান চেয়ারম্যানের বসত বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ থাকার প্রমাণ পায় দুদক। এসময় একটি বাড়িতে দুইটি রাইজারে ১০টি সংযোগের স্থলে ১৩টি সংযোগ পাওয়া যায়। পরবর্তীতে তিতাসের কুড়িল জোন-০৯’র সার্ভেইলেন্স কর্মকর্তাদের সহায়তায় অবৈধভাবে ব্যবহৃত অতিরিক্ত তিনটি গ্যাস সংযোগ বিছিন্ন করে সিলগালা করে দেয় দুদক কর্মকর্তারা।
এছাড়া উত্তরা ৯ নম্বর সেক্টর সহ আশপাশের বিভিন্ন বসতবাড়ির গ্যাস সংযোগগুলো যাচাই-বাছাই করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী জরিমানা আরোপ এবং তিতাসের সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দুদক কর্মকর্তারা।
এবিষয়ে আজ রোববার রাতে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুদকের অভিযানের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি আমার জানা নেই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here