উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল সাঃসম্পদক দেলোয়ার

0
158
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর উত্তরা প্রেসক্লাবের ২০২২-২০২৩ সালের সভাপতি হিসেবে নির্বাাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ এর সিনিয়র রিপোর্টার বদরুল আলম মজুমদার সাঃসম্পাদক পদে যুগান্তরের মোঃ দেলোয়ার হোসেন। শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উত্তরার গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ১০৯ জন ভোটারদের মধ্যে ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হন বদরুল আলম মজুমদার। আর ৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মোঃ দেলোয়ার হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন জাহাঙ্গীর কবির( দৈনিক ইত্তেফাক)।
বাকী বিজয়ী প্রার্থিরা হলেন সহ- সভাপতি মো রিপন মিয়া( দৈনিক নওরোজ), যুগ্ন সাঃ সম্পদক মাহতাব ফারাহী,অর্থ সম্পাদক সাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ হামীম,প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, সাংস্কৃতিক সম্পাদক আঃমান্নান,মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার পুষন,কার্যনির্বাহী সদস্য ১।ডি এম শাহীন ২।মোঃ নিরব ৩।মোঃ বাবর
এসময় ঢাকা সাংবাদি ইউনিয়নের নেতৃবৃন্দদের অনেকেই উপস্থিত ছিলেন। আগামী এক বছরের জন্য নব-নির্বাচিত কমিটি উত্তরা প্রেসক্লাব পরিচালনা করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here