উন্নত জাতি গড়তে তৃণমূল নেতৃত্বেও উন্নত মানুষ প্রয়োজন

0
374
728×90 Banner

শতাব্দী আলম : জয়তু শেখ হাসিনা। বঙ্গবন্ধু কণ্যার সুদুর প্রসারী পরিকল্পনায় তলাবিহীন ঝুড়ি ‘বাংলাদেশ’ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল। একথা বিশে^ স্বীকৃত। তবে উন্নত দেশের কাতারে সামিল হতে এখনো যোজন যোজন পথ পারি দিতে হবে। বাংলাদেশে রাজনীতির শীর্ষ নেতৃত্বে যেমন অভিজ্ঞ, দূরদর্শী এবং উন্নত চিন্তার ব্যক্তিরা রয়েছেন। শীর্ষ নেতৃত্বের উন্নত চিন্তার বাস্ববায়নে তেমনি উন্নত মস্তিস্কের কর্মী লাগবে। তাই তৃণমূল নেতৃত্বেও উন্নত মানুষ প্রয়োজন। সারাদেশে আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ব ঢেলে সাজানোর এটাই উপযুক্ত সময়। দেশের স্বার্থেই এটা প্রয়োজন। একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে উন্নত চরিত্রের মানুষকে নেতৃত্বে আনতেই হবে। নচেৎ সব চেষ্টাই সমূলে ধুলিসাৎ হবে।
উন্নত, উন্নত জীবন বা সভ্য বলতে আমরা কি বুঝি। এটা শুধুমাত্র ধন-সম্পদ অর্জকেই বুঝায় না। বিলাস বহুল অট্রালিকা বানালেই সভ্য বলা যাবে কি ? মদ, নারী বা জুয়া কখনো কোন কালেই আধুনিকতার পরিচয় বহন করেনি। সকল ধর্ম, সব সমাজই এসব কাজকে নিরুৎসাহিত করেছে।
‘উন্নত জীবন’ গ্রন্থে ডঃ মুহম্মদ লুৎফর রহমান বলেছেন, ‘‘জাতীয়তা ও স্বাধীনতার কথা ভাববার আগে তুমি নিজেকে মানুষ করো। মানুষের ব্যক্তিত্বের উন্নতি ও মার্জিত বিকাশ ছাড়া স্বাধীনতা আর কিছু নয়।’’
আপনারা সভ্য কেন! এমন প্রশ্নের উত্তরে বিবিসির সাংবাদিককে দেয়া আধুনিক সিঙ্গাপুরের জনক লি কু আন এর জবাব বাস্তবতার প্রতিক। তিনি বলেছিলেন, আপনি যদি সিঙ্গাপুরের সড়কে হাটেন লক্ষ্য করবেন, ‘‘কোন মানুষ রাস্তায় থু থু ও ফেলে না। নির্দ্দিষ্ট স্থানে থু থু ফেলে।’’ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ এবং প্রতিবেশের ভাল মন্দের বিষয় একজন নাগরিকের কাছে অগ্রাধিকার পাবে। তখনই কেবল উন্নত দেশ গড়া সম্ভব। যদি সিঙ্গাপুরের জনক নিজেই কেবল এমন চর্চা করতেন। দেশের আর সব নাগরিক তা না মানতেন তাহলে সিঙ্গাপুর আধুনিক বিশে^র উন্নত ও সমৃদ্ধ দেশ হতো না।
এখন সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা প্রতিনিয়ত বলে যাচ্ছেন উন্নত জাতি, উন্নত দেশ, সমৃদ্ধ জীবন। কিন্তু সাধারণের জ্ঞানে তা বোধগম্য না। সাধারণ মানুষ শুধুমাত্র উন্নতি দেখতে আগ্রহী। একজন কৃষক, একজন মজুর, একজন তাঁতি, একজন সুতার, একজন পাল, একজন মাঝি, একজন কেরানী, একজন ওসি, ডিসি, সচিব সবাইকেই এই উন্নত ¯্রােতে শামিল হতে হবে। একজন বিশ^বিদ্যালয়ের শিক্ষক যখন উন্নত হন, তখন সমাজে নিজেকে বড় একা হিসাবে আবিস্কার করেন। তিনি উন্নত সমাজের খোঁজে পশ্চিমে পারি জমান। এটা তার দোষ না। আবার দোষও। কারন তিনি নিজেকে উন্নত করার সাথে সাথে পরিবেশ প্রতিবেশ উন্নত করেননি। যে কারনে একদিন তাকেই পালাতে হলো। এখন আমাদের সরকার প্রধান শেখ হাসিনা একজন উন্নত মানুষ। তিনি মনে প্রাণেই চাচ্ছেন তার পরিবেশ এবং প্রতিবেশও উন্নত হোক। যে কারনে একের পর এক শুদ্ধি অভিযান। এখন এই উন্নত চিন্তার ধারা তৃণমূল মানুষের মাঝে বিকাশ করতে সহায়ক হতে পারে উন্নত চরিত্রের তৃণমূল নেতৃবৃন্দ।
আমাদের মাঝে মান্যতার ঘাটতি রয়েছে। রাজনৈতিক শিষ্টাচারের ঘাটতি আরও প্রকট। জ্ঞনী-গুণিদের কথা মান্য না করার কারনেই আমরা পিছিয়ে পরেছি। নচেৎ আরও বহুকাল পূর্বেই বাঙালি উন্নত জীবনের অধিকারি হতো।
সম্প্রতি চট্রগ্রামের দলীয় সভামঞ্চ থেকে মেয়র আ জ ম নাসির প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর সহধর্মীনিকে নামিয়ে দেন। এই ঘটনা প্রমাণ করে মেয়র মহোদয়ের রাজনৈতিক শিষ্টাচার উন্নত নয়। যে কোনভাবেই হোক তাকে সেখানে রাখা যেত। গাজীপুরেও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মেয়র জাহাঙ্গীর আলমের মাঝে একরকম ক্ষমতার দাম্ভিকতার প্রতিযোগীতা লক্ষ্য করি। অনেক ক্ষেত্রে তৃণমুল কর্মীদের ব্যানার ফেস্টুন ঝুলানোর মত তুচ্ছ বিষয়ের মধ্য দিয়ে এই অসুস্থ প্রতিযোগীতা প্রকাশ্যে এসেছে। এক পক্ষ লাগায় অন্য পক্ষ নামায়। সারাদেশেই রাজনৈতিক প্রতিদ্বন্দীকে দাবিয়ে রাখার অশুভ প্রতিযোগীতা। যোগ্যতমকে পথ ছেড়ে দেবার সংস্কৃতি গড়ে উঠেনি।
সমাজের সর্বোচ্চ স্তরে রাজনীতিকের অবস্থান। ওয়ার্ড থেকে কেন্দ্র। একজন দলীয় সভাপতি যখন ওয়ার্ডে হন। তখন ওই ওয়ার্ডে প্রশাসনিক কর্মকান্ডে তিনি গুরুত্ব পান। একইভাবে একজন কেন্দ্রীয় সহ সভাপতিও যদি কোন মন্ত্রণালয়ের সচিবকে কোন সুপারিশ করেন তাহলে সচিব তা মানবেন। রাজনীতিই সবার উপরে।
অথচ রাজনৈতিক নেতৃত্বে সমাজের পিছিয়ে পড়া শ্রেনী পূর্ণবাসিত হয়েছে। ক্লাসের ভাল ছাত্রটি রাজনীতিতে টিকতেই পারে না। এর অন্যতম কারন হচ্ছে সে হয়ত কোন রাজনৈতিক পরিবারের না। রাজনৈতিক পরিবারের ছেলেটি গবেট হলেও সে বড় পদ দখল করে।
সমাজ জীবনে একটি ওয়ার্ডে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবি, কবি, সাহিত্যিক, চিন্তাবিদ সব শ্রেনী পেশার মানুষই বসবাস করে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেই ওয়ার্ডে সভাপতি- সাধারণ সম্পাদক হচ্ছেন সব থেকে খারাপ হিসাবে পরিচিত ব্যক্তিটি। খারাপ বলতে দখলবাজ, চাঁদাবাজ, মাদক কারবারি বা মামলাবাজ মানুষ। নেতৃত্ব পেয়ে সেই মানুষটি হয়ে উঠে সাক্ষাত আতঙ্ক। অসভ্য মানুষের নেতৃত্বে ওই সমাজ তখন নিজের সভ্যতার অস্তিত্ব হারায়।
ডঃ মুহম্মদ লুৎফর রহমানের ভাষায়, ‘‘ প্রত্যেক মানুষ শক্তিশালী উন্নতহৃদয়-প্রেমভাবাপন্ন-সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান, অন্যায় ও মিথ্যার প্রতি বিতৃষœ হবে কেমন করে ? জাতির প্রত্যেক বা অধিকাংশ মানুষ এইভাবে উন্নত না হলে জাতি বড় হবে না। প্রত্যেক মানুষের ভিতর জ্ঞানের জন্য একটা স্বাভাবিক ব্যাকুলতা জন্মিয়ে দেয়া চাই।’’
এটা করতে হলে সবার আগে সামাজিক নেতৃত্বে উন্নত চিন্তার মানুষকে স্থান করে দিতে হবে। যিনি লব্ধ জ্ঞান সাধারণে সুষ্ঠু বিকাশে সহায়তা করবেন।
পরবর্তি নেতৃত্ব সাজাতে আরও একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তা হচ্ছে অবৈধ টাকার মালিককে আলাদা করা। কারন একজন হয়ত বর্তমানে দানশীল নেতা হিসাবে সমাজে পরিচিত। বাস্তবতা খুঁজলে দেখা যাবে সেই দানের টাকা বৈধ উপায়ে আয় করা না। ব্যাংকের ভূয়া লোন বা ক্যাসিনো ভাগ, পরিচহন চাঁদা, টেন্ডারবাজী এমন নানান অবৈধ পন্থার টাকা। এসব অবৈধ অর্থের ঝনঝনানি থেকে নেতৃত্বকে কলুষমুক্ত করার এটাই উপযুক্ত সময়।
বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা পারিবারিক বলয় থেকেই উন্নত চরিত্র এবং উন্নত মানবিকতার পাঠ নিয়েছেন। বঙ্গবন্ধু সব সময়ই উন্নত জাতি গঠনের স্বপ্ন দেখতেন। প্রতিটি সভা সমাবেশে তিনি উন্নত জীবনের কথা শুনাতেন। শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে নেতৃত্ব দিয়ে সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিচ্ছেন। এখন প্রয়োজন উন্নত জাতি গঠন। সেই প্রচেষ্টাও শেখ হাসিনার কর্মকান্ডে সুষ্পষ্ট।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here