উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ‘আস্থাভঙ্গ’ হবে না : ট্রাম্প

0
220
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেন, উত্তর কোরিয়ার গত সপ্তাহের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে না। গত শুক্রবার পলিটিকোর সাথে এক সাক্ষাতকারে ট্রাম্প একথা বলেন। খবর এএফপি’র। গত বৃহস্পতিবার পিয়ংইয়ং দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে গতকাল শনিবার তারা একটি মহড়ায় চালায়।১৮ মাসের মধ্যে এই প্রথম মহড়া চালালো দেশটি। এক সময় বিশ্ব স¤প্রদায় থেকে বিচ্ছিন্ন কিম ক‚টনৈতিক পথে হাঁটার কিছুদিন আগে ২০১৭ সালের নভেম্বর মাসে সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিলেন। ট্রাম্প বলেন, ‘ আমি এই ঘটনাকে আস্থা ভঙ্গের কারণ বলে মনে করিনা। আপনারা জানেন, কোন কোন ক্ষেত্রে আমি এ ধরনের ঘটনাকে বিশ্বাসভঙ্গ মনে করতে পারি। তবে এ ক্ষেত্রে নয়।’ তিনি আরো বলেন, ‘এগুলো স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং অনেক মানসম্পন্ন।’ ২৪ ঘন্টা আগে ট্রাম্প এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করলেও কোরীয় ইস্যুতে সফল হবেন বলে আশা করছেন। উত্তর কোরিয়া ইস্যুতে তার সকল রিপাবলিকান ও ডেমোক্র্যাট পূর্বসূরী ব্যর্থ হয়েছেন। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় কেউই আনন্দিত নয়।’ ট্রাম্প আরো বলেন, ‘আমরা দেখব কি ঘটে।’ তিনি বলেন, ‘আমি জানি তারা সমঝোতা চান, তারা সমঝোতার কথা বলছেন। তবে তারা এজন্য প্রস্তুত রয়েছে বলে আমি মনে করি না।’ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি বলেছি এটা সম্ভব। তবে এই মুহূর্তে নয়।’ ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে দুই নেতার মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক হয়।দ্বিতীয় দফায় বৈঠক হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here