এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি: মির্জা ফখরুল

0
150
728×90 Banner

স্টাফ রিপোর্টার: বিএন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। আমি জানি না এই মুহূর্তে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমার বয়স ৭৮। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ দেখবো বলে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে করা পোস্টে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল লিখেছেন, আজ যে বাংলাদেশ দেখছি—এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। অত্যন্ত পরিষ্কার, এখানে কথা বলার কিছু নেই।
আজ ডেইলি স্টার নয়, প্রথম আলো নয় গণতন্ত্রের উপর আঘাত এসেছে দাবি করে বিএনপির মহাসচিব লেখেন, আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার অধিকার তার ওপর আবার আঘাত এসেছে।
জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে।
তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে।
মির্জা ফখরুল আরও লেখেন, আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই-তাদের আজ শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।
তিনি লিখেছেন, আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হোন। এই অপশক্তিকে রুখে দিতে হবে।”
উল্লেখ্য, আজ (সোমবার) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন মহাসচিব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here