একজন মেয়রের সামাজিক সংগ্রাম- মহাসড়কে যানজট নিরসন

0
623
728×90 Banner

শতাব্দী আলম: ‘‘স্বাধীনতা কেবল বৃটিশ সিংহের থাবা থেকে মুক্তিই নয়।’’ বিপ্লবী ভগত সিং আদালতের কাঠগড়ায় দাড়িয়ে বলেছেন। উপমহাদেশ পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের সামাজিক জীবনের প্রতিটি পদক্ষেপে পরাধিনতার শেকল। দৈনন্দিন সংগ্রামের ভিতর দিয়ে সামাজিক বিপ্লব অর্জন সম্ভব। ভাবতে ভাল লাগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জনগণের প্রকৃত স্বাধীনতার জন্য বিপ্লব করছেন। তিনি সামাজিক সংগ্রাম শুরু করেছেন। স্বাধীনতা মানে মুক্ত রাজপথ। সেই রাজপথ অপরিরকল্পিত যান চলাচল আর দখলে তথৈবচ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানজটমুক্ত রাখা আরও দূঢ়হ কাজ। বিশেষ করে ঈদ যাত্রায়। তার উপর এখানে চলছে এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প। মহাসড়কে যানবাহনের মুক্ত ছুটে চলা নিশ্চিত রাখতে গাজীপুর সিটি করপোরেশন মেয়র মোঃ জাহাঙ্গীর আলম অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতির্ন। আমাদের মহাসড়কগুলোতে যানবাহন প্রতি পদক্ষেপে প্রতিবন্ধকতার মুখে পরে। ফুটপাথ বেদখল, অবৈধ পার্কিং, নির্মাণ জঞ্জাল, যত্রতত্র যাত্রি উঠানামা, আনাড়ি চালক, লক্করঝক্কর যানবাহন এমন হাজারটা সমস্যা। আইন আছে, রক্ষাকারী বাহিনিও আছে। তারপরও মহাসড়ক যানজটমুক্ত নয়। তবে মেয়র যে পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন তাতে অচিরেই হয়ত অন্তত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই সমস্যার সমাধান দেখতে পাব। মহাসড়কে গাজীপুর মহানগর অংশের ফুটপাথ হকারমুক্ত। পার্কিং সমস্যার সমাধানে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করছেন তিনি। সীমিত জনবলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ কাষ্টসাধ্য। সেই বিবেচনায় গাজীপুর সিটি করপোরেশন আলাদা ট্রাফিক সহকারী নিয়োগ করেছে। যারা মূল বাহিনির সাথে সমণ¦য় করে মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর ভুমিকা রাখছে।
অতি সাধারন কিছু বিষয় যা আমাদের নজর এড়িয়ে যায় তা হলো, দোকানের পশরা সড়কের উপর, অথবা দোকানের চালার টিন বা ছাদের কার্ণিশ বাড়ানো, সড়কে নির্মাণ সামগ্রী এসব বিষয়েও মেয়র সোচ্চার । তিনি প্রতিদিন মহাসড়ক ধরে হেটে হেটে ব্যবসায়ীদের সচেতন করেন। তিনি এও জানাচ্ছেন যদি মুখের কথায় না মানা হয়, তবে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত উচ্ছেদ সাথে জরিমানা করবে।
শিল্প এলাকা হিসাবে কারখানা মালিকরা কোন নিয়মেরই তোয়াক্কা করেন না। মহাসড়ক বা আঞ্চলিক সড়ক পাশর্^বর্তি কারখানা মালিকদের প্রতি মেয়রের আহŸান কারখানার সামনে কার্ভাড ভ্যান থেকে পণ্য লোড আনলোড করা যাবে না। নিজ কারখানার অভ্যন্তরে পার্কিংসহ লোডি আনলোডও করতে হবে।
মেয়র মহোদয় চেষ্টা করছেন। কিছু কিছু ক্ষেত্রে সফলও। তারপরও জনসচেতনতার অভাবে অনেক কিছুই পিছিয়ে যাচ্ছে। বলাই বাহুল্য রাজনৈতিক চাঁদাবাজির ক্ষেত্রগুলোতে এই প্রচেষ্টা সফল করা আরো দুঢ়হ। টঙ্গী স্টেশন রোড, কলেজগেট, বড়বাড়ি, বোর্ড বাজার, চৌরাস্তা, কোনাবাড়িতে মহাসড়কের উপরই প্রাইভেট কারের স্ট্যান্ড। থেমে নেই অটো বা অটোরিক্সা চলাচল। মহাসড়কে ময়লার ভাগাড় কোনভাবেই কাম্য নয়। এসব ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের চাঁদাবাজি জড়িত। যে কারনে এসব সমস্যা মোকাবেলায় মেয়রের সময় লাগছে। মহাসড়কে জলাবদ্ধতা বড় সমস্যা।
আশার কথা হচ্ছে অন্য অনেক গাজীপুরবাসির মত গণমাধ্যমকর্মী হিসাবে আমিও সাক্ষ দিচ্ছি জাহাঙ্গীর আলম কোন দিন কোন কালেই এসব রাজনৈতিক চাদাবাজির সাথে জড়িত ছিলেন না। মেয়র মহোদয় জড়িতদের প্রকাশ্যে গোপনে বিভিন্নভাবে সর্তক করছেন। মেয়রের ভাষ্য, অন্য কোন কর্ম করে চলেন। চাদাবাজি বন্ধ করেন। কথায় বন্ধ না হলে সামাজিক ভাবে বয়কট করা হবে। শুধু তাই না দলীয় পদ-পদবী থেকে বহিস্কারের চিন্তাও করা হচ্ছে।
প্রিয় পাঠক পাঠ্য বইয়ে পড়েছি, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম অব্যহত থাকে। অর্জনের সংগ্রাম। পার্থিব সকল অর্জনের উর্দ্ধে বিধাতার সন্তষ্টি অর্জন। মানব কল্যানের মাধ্যমে তা সহজেই সম্ভব। বাঙালি জাতির রয়েছে গৌরবজ্জ্যোল স্বাধিনতা অর্জনের ইতিহাস। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু কণ্য শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আসুন মেয়র জাহাঙ্গীরের কাধে কাধ মিলিয়ে নিজ জনপদের পরিবেশ ও প্রতিবেশ সুন্দর ও স্ষ্ঠুু রাখি। দেশের প্রতিটি জনপদে জাহাঙ্গীর আলমের মত জনপ্রতিনিধিরা জন কল্যানে আত্মনিবেদিত হলে সভ্য জাতি হিসাবেও বাঙালি সমাদৃত হবে।

লেখক ঃ সাংবাদিক ও সাহিত্যিক

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here