একমাত্র ইসলামই সব মানুষের নিরাপত্তা দেয় : হাসান উদ্দিন সরকার

0
93
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলাম একমাত্র ধর্ম, যা সব ধর্মের মানুষের নিরাপত্তা দেয়। ইসলাম ধর্মই বিশ্বের ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার সুরক্ষা করে। তাই ইসলামী মূল্যবোধ সবার বুকে ধারণ করতে হবে।
রোববার দুপুরে টঙ্গীর বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স প্রাঙ্গণে বাবা কফিল উদ্দিন সরকারের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, ফারুক হোসেন খান, নাসির উদ্দিন নাসু, মাওলানা আব্দুস সামাদ, হেমায়েত উদ্দিন, নজরুল ইসলাম মোড়ল, তাশিক সরকার, সাদেক খান, মোসলেম উদ্দিন, জনি কিবরিয়া খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ বিএনপি অঙ্গসংগঠনের পরলোকগত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here