এবার এসিডদগ্ধ নারী চরিত্রে দীপিকা

0
306
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর জানুয়ারিতে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা পদ্মাবত। তার পরবর্তী সিনেমা ছাপাক। সিনেমাটির শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী।
ছাপাক সিনেমায় এসিডদগ্ধ এক নারীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা। সিনেমায় তার চরিত্রের নাম মালতি। আজ সোমবার ইনস্টাগ্রামে সিনেমাটিতে তার লুক কেমন হবে তা ভক্তদের শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘মালতি, এই চরিত্রটি আমার আজীবন মনে থাকবে।’ মাইক্রোব্লগিং সাইট টুইটারে একই ছবি পোস্ট করে সিনেমাটির পরিচালক মেঘনা গুলজার লিখেছেন, ‘তিনি সাহস, আশার প্রতীক। ছাপাক সিনেমায় মালতি চরিত্রে দীপিকা পাড়ুকোন। আজ থেকে শুটিং শুরু হয়েছে। ২০২০ সালের ১০ জানুয়ারি এটি মুক্তি পাবে।’
জানা গেছে, অ্যাসিড সন্ত্রাসের শিকার লক্ষী আগরওয়ালকে নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজনাতেও রয়েছেন দীপিকা। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দীপিকা বলেছিলেন, ‘যখন সিনেমাটির গল্প শুনি, তখন এটি আমার মনকে ভীষণ নাড়া দিয়েছিল। শুধু হিং¯্রতা নয় বরং সাহস, আশা ও বিজয়ের গল্প এটি। এই গল্প আমার ওপর এতটাই প্রভাব ফেলেছে যে, ব্যক্তিগত ও সৃজনশীলভাবে আমার কিছু করা দরকার বলে মনে হয়েছে। তাই আমি প্রযোজক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’সিনেমাটিতে দীপিকাকে বেছে নেওয়ার কারণ হিসেবে মেঘনা গুলজার এর আগে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে একমাত্র দীপিকাই এই চরিত্র ও গল্প ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে। এ ছাড়া আমি লক্ষীকে যেভাবে ভেবেছি শারীরিকভাবে দীপিকার সেই মিলও রয়েছে। তার কাছে কৃতজ্ঞ যে, তিনি খুব স্বতস্ফ‚র্তভাবে সিনেমাটি করতে রাজি হয়েছেন। যখন তার মতো সুন্দর একটি মুখ এসিডদগ্ধ অবস্থায় তুলে ধরা হবে তখন এই হিংস্রতা ও এর ক্ষতির বিষয়টি সঠিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে।’
মাত্র ১৫ বছর বয়সে অ্যাসিড সন্ত্রাসের শিকার হন লক্ষী আগরওয়াল। ২০০৫ সালে দিল্লির একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে অ্যাসিড ছুড়ে দেয় এক ব্যক্তি, যে লক্ষী একতরফা ভালোবাসত। বর্তমানে ভারতে অ্যাসিড সন্ত্রাস বন্ধে কাজ করছেন লক্ষী। এ ছাড়া টিভি উপস্থাপিকা হিসেবেও দেখা যায় তাকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here