

স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে এ এম স্কুল এন্ড কলেজে যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত, দিকনির্দেশনামূলক বক্তব্য, এবং সফলতার জন্য দোয়া করা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের সুষ্ঠু প্রস্তুতি ও পরীক্ষায় ভালো ফলের জন্য উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন খাঁন (সভাপতি, দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জামির হোসেন (সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি )। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ আবু তাহের খান আবুল (সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক এ এম স্কুল এন্ড কলেজ,যুগ্ম আহবায়ক, তুরাগ থানা বিএনপি।
আরোও উপস্থিত ছিলেন এ এম স্কুল এন্ড কলেজ এর (অধ্যক্ষ ) জাকিয়া সুলতানা,মোঃ জালাল হোসেন খান (সাধারণ সম্পাদক, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি),মোঃ মাঈনুদ্দিন খান (সহ-সভাপতি, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি),সোহেল মাহমুদ (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি),আলী আহমেদ মুকুল(নিরাপত্তা বিষয়ক সম্পাদক, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি), মোঃ আসাদুজ্জামান আসাদ ,ক্রীড়া বিষয়ক সম্পাদক (দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি), আলমগীর কবির সাব্বির (পরিবেশ বিষয়ক সম্পাদক দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি), মোঃ শওকত হোসেন (প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি),মোঃ মুঞ্জুরুল আলম,শেখ সেলিম সহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।






