কক্সবাজার ও বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান

0
128
728×90 Banner

স্টাফ রিপোর্টার : আগামী (১৮ জানুয়ারি, ২০২৬) কক্সবাজার সফরে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে (১১ জানুয়ারি, ২০২৬) ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা যায়, ২০২৪ সালের অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে তিনি কক্সবাজারে যাবেন। এরপর তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করার কথা রয়েছে ।
কক্সবাজার জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি)র প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী গতকাল সোমবার (৫ জানুয়ারি,২০২৬ ) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান।
বিএনপির এই নেতা (তিনি) সাংবাদিকদের বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি জানুয়ারি মাসের ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার আসবেন। তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।
এর আগে আগামী (১১ জানুয়ারি, ২০২৬) দীর্ঘ প্রায় ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে ছাত্র ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here