করোনা চিকিৎসায় ১১ হাজার সদস্যের স্বচ্ছোসেবী চিকিৎসক দল

0
175
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসা দিতে প্রায় ১১ হাজার স্বেচ্ছাসেবী চিকিৎসক দল তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস নিয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমইএস) হাবিবুর রহমান বলেন, ‘করোনা সংক্রান্ত পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক দল তৈরি করা হয়েছে। প্রতিদিনই এই গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে এই দাঁড়িয়েছে ১০ হাজার ৮০২ জনে। তারা করোনা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসা সেবা দেবে।’
যারা কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করেছেন তাদের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করেছেন তাদের দেহে আর সংক্রামণ নেই। তারা আপনার আমার মতোই একজন সাধারণ নাগরিক। তাদের সাধারণ জীবন যাপনের সুযোগ দিন।’
আগামী ২০ এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৮টি প্রতিষ্ঠানে করোনা টেস্ট ল্যাব স্থাপিত হবে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ঢাকায় ৭টি ও ঢাকার বাইরে ৩টি প্রতিষ্ঠানে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ৫ এপ্রিলের মধ্যে ঢাকার মধ্যে ৩টি ও বাইরে ৩টি এবং ২০ এপ্রিলের মধ্যে ধার ভেতরে ৪টি ও ঢাকার বাইরে আরও ৬টিসহ মোট ২৮ স্থানে টেস্টিং ল্যাব স্থাপিত হবে।
কারো সর্দি, গলা ব্যথা, কফ, কাশি বা এ জাতীয় কোন অসুস্থতা দেখা দিলে সরাসরি হাসপাতালে না এসে স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩, ৩৩৩ নম্বর অথবা হটলাইন নম্বর ০১৯৪৪৩৩৩২২ বা ১০৬৫৫ নম্বরে ফোন করে পরামর্শ ও চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান জানান ডা. হাবিবুর রহমান।
পিপিই’র বিষয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, প্রতিনিয়ত পিপিই সংগ্রহ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৩ লাখ ৩৪ হাজার ২৭০টি পিপিই দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here