
এস,এম,মনির হোসেন জীবন : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টি করে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানোর দায়ে গাজীপুর থেকে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১) এর সদস্যরা।
আজ বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের হাতে আটককৃতরা ব্যক্তিরা হলো- মোঃ আব্দুর রহমান মিলন (৪৮) ও মোঃ আমিনুল ইসলাম বিল্লাল (৩৩)। র্যাব-১ এর সাইবার মনিটরিং টিমের সদস্যরা বুধবার দিবাগত রাত ৯টার দিকে গাজীপুর জেলার কোনাবাড়ী ও কাপাসিয়া পৃথক দু’টি থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । এসময় ধৃত দুই ব্যক্তির নিকট থেকে ২ টি মোবাইল ফোন, গুজব সৃষ্টিকারী স্ক্রীনশটের ৯ টি কপি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী ফেইজবুকের পোষ্ট ৫ কপি উদ্ধার করা হয়।
র্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার আজ বলেন, র্যাব-১ এর সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ ঈঙঠওউ-১৯ করোনা ভাইরাস নিয়ে কয়েকটি ফেসবুক আইডি হতে পোস্ট করা বিভ্রান্তিকর কিছু পোস্ট সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর সদস্যরা এই অপরাধ চক্রের সদস্যদেরকে ধরতে বুধবার রাতে গাজীপুর জেলার কোনাবাড়ী ও কাপাসিয়া পৃথক দু’টি থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে মোঃ আব্দুর রহমান মিলন (৪৮), পিতা- মৃত শাহ মোঃ সোলায়মান আলী, সাং- হরিনচালা, মোল্লা সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোনাবাড়ী, জেলা-গাজীপুর ও মোঃ আমিনুল ইসলাম বিল্লাল (৩৩) পিতা- আবদুল মান্নান, মৃত-নূর জাহান বেগম, সাং- বাউরাইদ, উত্তর পাড়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় র্যাব সদস্যরা তাদের নিকট হতে ২ টি মোবাইল ফোন, গুজব সৃষ্টিকারী স্ক্রীনশটের ৯ টি কপি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী ফেইজবুকের পোষ্ট ৫ কপি উদ্ধার করে।
ধৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায় যে, তারা তাদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে গুজব সৃষ্টিকরে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ধৃত ব্যক্তি আব্দুর রহমান মিলনের গাজীপুরের কোনাবাড়ী এলাকায় তার একটি ওষুধের ফার্মেসী রয়েছে। সে বিভিন্ন সময়ে দেশকে অস্থীতিশীল করার লক্ষ্যে চলমান সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে সরকার ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন মিথ্যা তথ্য পোস্ট করে জনমনে বিভ্রান্তিসৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে সরকারী কাজে বাধাদান, সরকারী কর্মচারীর গায়ে আঘাত করা এবং ভাংচুরের অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় আসামী আব্দুর রহমান পুলিশ কর্তৃক ধৃত হয়ে ১ মাস কারা ভোগ করেছে বলে জানা যায়।
এছাড়া ধৃত আমিনুল ইসলাম বিল্লাল গাজীপুরের কাপাসিয়া এলাকায় একটি ইলেকট্রনিক্স শোরুমে কর্মরত। সে সাম্প্রতিক সময়ে সারা বিশ্বব্যাপী আলোচিত স্পর্শকাতর রোগ ঈঙঠওউ-১৯ করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও ভিত্তিহীন তথ্য পোস্ট ও শেয়ার করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করে। উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






