করোনা শনাক্তে চীনের দেওয়া কিট ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী ঢাকায় এসে পৌঁছেছে

0
322
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : করোনাভাইরাস শনাক্তে চীনের দেওয়া টেষ্টিং কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি এবং ইনফ্রারেড থার্মোমিটার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চীনের কুনমিং শহর থেকে আগত বিশেষ ফ্লাইটি শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শাহজালাল বিমানবন্দরে কর্মরত এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের চিকিৎসা সামগ্রী পৌছার পর সেগুলো গ্রহণ করেন ঢাকায় কর্মরত চীনের রাষ্ট্রদূত লি জিমিং । বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হবে।
বিমানবন্দর সুত্রে জানা যায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট, পিপিই ও থার্মোমিটার নিয়ে আজ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং অন্যান্য মালামাল বিমান থেকে নীচে নামিয়ে আনা হয়। এসময় শাহজালালে চীন ও বাংলাদেশ সরকারের কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে চীন সরকার বাংলাদেশকে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রোটেকটিভ গাউন ও এক হাজার থার্মোমিটার দেওয়ার প্রতিশ্রুিিত দিয়েছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here